আগরতলা।। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন থানাগুলি নিজ নিজ এলাকার পূজা উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করছে। মঙ্গলবার রাজধানীর পশ্চিম থানার উদ্যোগে এলাকার সমস্ত ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটোরিয়ামে।

উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি, সদর এসডিপিও, ট্রাফিক এর ডিএসপি সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই থানা এলাকার অধিকাংশ পূজা উদ্যোক্তারাই উপস্থিত ছিলেন। সারদোত্সবে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে সেই উদ্দেশ্যেই এই বৈঠক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত আইনি দিকগুলি পূজা উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হয়।

যারা এখনো পূজার জন্যে পুলিশ প্রশাসনের অনুমোদন নেননি তাদের অবিলম্বে তা করার জন্যে বলা হয়েছে। এদিকে পূজা উদ্যোক্তাদের ক্ষেত্রেও কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে অবগত হন পুলিশের আধিকারিকরা। দুই তরোগেই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। ক্লাবগুলির তরফে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *