আগরতলা।। বছরের পর বছর ধরে অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তালবাহানা চলছে। ২০২২ সালে প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর এই লিখিত পরীক্ষা বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালে আবার লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত তাদের পরীক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় এখনো শেষ করা হয়নি।

তাদের বক্তব্য অর্থ তাদের প্রশাসন তাদের সরকার ও তাদের তার পড় ও কেন এত বিলম্ব। নির্বাচন সম্পন্ন হলে তার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে দেওয়া হয়। কিন্তু নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এই ধরনের দ্রুততার সহিত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। এতে করে যারা বেকার তাদের বয়স উত্তীর্ণ হচ্ছে। সে ক্ষেত্রে সরকারের ভূমিকা কি এই প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। স্বাভাবিকভাবেই কিছুদিন পরপর বিক্ষোভে ফেটে পড়ছেন চাকুরী প্রত্যাশীরা।

একই রকম ভাবে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের সামনে চাকুরী প্রত্যাশীদের একাংশ সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের সরাসরি জিজ্ঞাসা হচ্ছে ফাইল প্রসেস করতে কেন এত বিলম্ব হচ্ছে? পাশাপাশি দীর্ঘদিন ধরে এই চাকরি প্রক্রিয়া ঝুলে থাকার ফলে চাকুরী প্রত্যাশীরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন, এই কথা উল্লেখ পূর্বক সরকার বা মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন সেই আহ্বান জানানো হয়।

পরবর্তী সময়ে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তাদেরকে তুলে নিয়ে যায় এডি নগর পুলিশ লাইনে। এখন দেখার সরকার অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *