আগরতলা।। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আগরতলা শহরের যে রাস্তাঘাট তিনি করে গেছেন তার যে মূল নক্সা তা কিন্তু পরিবর্তন হয়নি। আমরা একে আরো সুন্দর করার চেষ্টা করছি। আগামীদিনে আরো হবে।

কথাগুলি বলেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বড়দোয়ালী স্থিত মুদ্রণ ও লিখন সামগ্রি দপ্তরের প্রধান কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠনে উপস্থিত সবাই মহারাজা বীর বিক্রম এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

মহারাজার স্মরণে এদিন মনোজ্ঞ অনুষ্ঠান হয়। উল্লেখ্য বর্তমান সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এর জন্মদিনটিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ১৯ অগাস্ট দিনটিতে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য স্মরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *