আগরতলা।। বুধবার আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট আমরা বাঙালি দলের এক প্রতিনিধি দল জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন প্রদান করে।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ক্রমবর্ধমান বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং রাজ্যে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

ডেপুটেশনে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ছাত্রী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং উদয়পুরের আঠারভোলা এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়াও নারীঘটিত অপরাধ রোধে বিশেষ টাস্ক ফোর্স গঠন, ড্রাগ ও নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিক্রি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির দাবিও তোলা হয়।সংগঠনের পক্ষ থেকে পুরনিগমের বর্ধিত এলাকায় খালি জমির উপর আরোপিত কর প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

দাবিগুলির বিষয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা নেবে বলেই আশাবাদী আমরা বাঙালি দলের নেতৃত্ব। এখন জেলা প্রশাসন এই দাবিগুলিকে কতটা গুরুত্ব দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *