আগরতলা।। পুর সংস্থা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী।নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ৩০ অক্টোবর জারি হয়েছে নির্বাচনী বিজ্ঞপ্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। ৭ নভেম্বর হবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি। প্রার্থীরা ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

আগামী ২৭ নভেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রয়োজন হলে ৩০ নভেম্বর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ ডিসেম্বর সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষ করার দিন ধার্য করা হয়েছে ৪ ডিসেম্বর ২০২৬।
মহাকরণে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিনক্ষণ বিস্তারিতভাবে তুলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *