আগরতলা।। পুলিশের অভিযানে নাগেরজলা ফ্লাইওভারের নিচ থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর আটক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল—এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এই ঘটনায় আরও কেউ মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।গোটা অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি সনজিৎ সেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে ।।
