আগরতলা।। ধীরে ধীরে পথ চলতে চলতে ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ৫৭ তম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে আজ আগরতলায় বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী প্রতিপালন উপলক্ষে সংক্ষিপ্ত আয়োজন পরিলক্ষিত হয়েছে।
সংগঠনের ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন স্তরের সভ্য সমর্থকদের সদর্থক উপস্থিতি পরিলক্ষিত হয়।সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে সকলের সহযোগিতায় ছোট পরিসর থেকে ধীরে ধীরে বড় পরিসরে পরিণত হয়েছে এই অ্যাসোসিয়েশন।
আগামী দিনের সরকার সহ সকলের সার্বিক সহযোগিতায় সংগঠন সকলকে সাথে নিয়ে সকলের পাশে থেকে কাজ করার লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছে বলে আজ দাবি সামনে এসেছে।
