আগরতলা:ভারতীয় জাতীয় কংগ্রেস ঘটা দেশে জাতির জনক মহাত্মা গান্ধীর শহিদান দিবস পালন করে শুক্রবার। প্রতি বছর এই দিনটিতে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং গান্ধীজীর আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করে।

জাতির জনক গান্ধীজী জনগণের অহিংসা, শান্তি ও জাতীয় ঐক্যের মূল্যবোধকে পুনরায় নিশ্চিত করার উপর জোরালো বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তী সময়ে গান্ধী ঘাটের শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। তার পাশাপাশি মন রে গা বাঁচাও কর্মসূচী রঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে তিন ঘন্টা গণ অবস্থানের আয়োজন করা হয়।

এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজনীতির শিকার বানিয়ে পঞ্চায়েত গুলিকে দলবাজি করার স্বার্থে নতুন আইন চালু করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। এই আইনের বিরোধিতা করে গান্ধীজীর প্রয়াণ দিবসে সারা দেশব্যাপী আন্দোলন সংঘটিত করছে কংগ্রেস। মন রে গা বাঁচাও কর্মসূচিতে পুনরায় এই আইনকে পুনবহালের দাবিতে দেশের সমস্ত অংশের মানুষকে শামিল করা হবে। শাসক বিজেপির যে চক্রান্তকে মহাত্মা গান্ধীর প্রতি যে অবমাননা এবং নতুন আইনের মাধ্যমে ঠিকাদার রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা এই পদক্ষেপ নিয়েছে। তার বিরোধিতা করে মন রেখাকে ফিরিয়ে আনার জড়ানো দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অংশের জন গণকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

ওদের কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, আরো বলেন, নতুন ভি বি জি রামজি আইন মন রেগার অধিকার ভিত্তিক কাঠামোকে দুর্বল করে দিয়েছে। তাকে ক্ষমতা কমিয়ে দিয়েছে। অর্থাৎ পঞ্চায়েতের হাতে যে ক্ষমতা ছিল মন রেগার ক্ষেত্রে তা কমিয়ে দিয়ে দেওয়া হয়েছে নতুন আইনে। নতুন আইন কেন্দ্র রাজ্য তহবিলের অংশীদারিত্বের কাঠামোকে পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন রাজ্যগুলিকে এখন বেশি বেশি করে খরচ কমাতে হবে। তাতে রাজ্যগুলির আর্থিক বোঝা তৈরি করবে। ত্রিপুরার মত কেন্দ্র নির্ভরশীল রাজ্যের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত আগামী দিনের আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার প্রেক্ষাপটে রাজ্যের অর্থনীতিকে দুর্বল করবে। তিনি বলেন ২০০৬ সাল থেকে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনকে দেশবাসীর কাছে আশীর্বাদ স্বরূপ দিয়েছে।

তিনি দাবি জানান কেন্দ্রীয় সরকারের সদ্য প্রণোদিত ভি বি জি রামজি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মন রেগা তার মূল অধিকার ভিত্তিক আইন হিসেবে পুনর্বাহাল করতে হবে। যা গ্রামীণ পরিবার গুলোকে নিশ্চিত কর্মসংস্থান আইনের অধিকার দেবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার চারটি শ্রম কোড চালু করে শ্রমিকদের রাজ্য অধিকার হরণ করতে চাইছে।

তার বিরুদ্ধেও কংগ্রেস দেশব্যাপী আন্দোলন সংঘটিত করছে। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমায় কাজের অধিকারের দাবিতে শান্তিপূর্ণ ধারণা কর্মসূচি সংঘটিত করছে। তারপর বিধানসভার স্তরের কর্মসূচি এবং লোক ভবন অভিযান ও সংঘটিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *