আগরতলা।।ত্রিপুরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটের পরিষদীয় দলের বৈঠকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে রামপদ জমাতিয়া-র নাম প্রস্তাব করা হয়েছে।এই সিদ্ধান্তকে ঘিরে সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ দলের একাধিক বিধায়ক এবং মন্ত্রীরা।সাক্ষাৎকারে উপস্থিত নেতৃবৃন্দ রামপদ জমাতিয়াকে নতুন দায়িত্বের জন্য আগাম শুভেচ্ছা জানান এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এদিকে, আগামী দিনে নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
এনডিএ জোটের সিদ্ধান্ত—ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে রামপদ জমাতিয়া।
