আগরতলা।। নারী দিবস মহিলাদের কাছে একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণে এই দিনটি আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি প্রাপ্ত। তার জন্য অনেক কাঠ খড় পোয়াতে হয়েছে। পুরুষ শাসিত সমাজ যুগ যুগ ধরেই মেয়েদের পদদলিত করে রাখতেই পছন্দ করে। কিন্তু মহিলারা তা মেনে নেবে কেন? তাই নারীরা এই পুরুষ শাসিত সমাজের শাসন থেকে বেরিয়ে আসতে চাইছে।
রবিবার সকালে “সাম্রাজ্যবাদ নয় সমাজতন্ত্র বিকল্প” এই স্লোগানকে সামনে রেখে আদরের জাতির নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সহ অন্যান্য বিভিন্ন বামপন্থী নারী সংগঠন। ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে। অংশগ্রহণকারী নারী দের হাতে ব্যানার, ফেস্টুন সহ স্লোগান ছিল সাম্রাজ্যবাদ নয় সমাজতন্ত্রই বিকল্প। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, রমা দাস সহ অন্যান্য নারী নেতৃত্ব।
কৃষ্ণা রক্ষিত বলেন, নারী অধিকার, সবার মজুরি,নারী নিরাপত্তা এবং সমাজে নারীর মর্যাদার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি সংঘটিত করা হচ্ছে। পাশাপাশি তারা নারীর উপর ক্রমবর্ধ মান হিংস্রতা, বৈষম্য, সামাজিক অবিচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, সংগঠন চেয়েছিল প্যারাডাইস চৌমুহনিতে এদিনের কর্মসূচি করার জন্য। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। এটা অত্যন্ত দুঃখের ও বেদনার।নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে, নারীদের উপর অন্যায় নির্যাতন হিংসা অপরাধ লেগেই থাকবে।
গোটা বিশ্ব, দেশ ও রাজ্যের নারীরা অরক্ষিত ও সুরক্ষিত নয়। নারীদের নিরাপত্তা সে গ্যারান্টি, সেই গ্যারান্টি তৈরি করার জন্য সংগ্রাম, সেই সংগ্রামে শান দেওয়ার জন্য বিশ্বের নারীরা আজ রাস্তায় নেমে এসেছে। রাজ্যে যে বর্তমান সরকার চলছে, সেই সরকার কেন আন্তর্জাতিক নারী দিবস পালনে অনুমতি দেয় দেওয়া হল না?সে বিষয়টি নারীদের বোধগম্য হচ্ছে না। সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি একটা সুস্থ সমাজ উপহার আমরা দিতে পারি তবেই না হবে আমাদের জয়জয় কার।
সমাজ গড়তে শতকের উপর শতক লেগেছে, কিন্তু সমাজ ভাগতে খুব বেশি সময়ের দরকার নেই। তাই সমাজ ভাঙার হাত থেকে রক্ষা করতে আমাদের একসঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে,যাতে পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সুস্থ সমাজ উপহার দেওয়া যায় এমনই মন্তব্য করলেন বাম নারী নেত্রী কৃষ্ণ রক্ষিত।
