আগরতলা।। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

তাঁর সঙ্গে ছিলেন পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনের সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। কোথাও যাতে কাজের মানের সঙ্গে আপস না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলি সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন মেয়র।

দীপক মজুমদার জানান, আগরতলাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। নাগরিকদের দৈনন্দিন যাতায়াত সহজ করা, জলনিকাশি ব্যবস্থার উন্নতি এবং বর্ষাকালে জল জমার সমস্যা দূর করাই এই প্রকল্পগুলির অন্যতম লক্ষ্য।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র ও আধিকারিকরা। তারা বিভিন্ন সমস্যা ও পরামর্শ শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।।শহরের উন্নয়নে প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *