আগরতলা ।। আজ থেকে আগরতলায় ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় শুরু হয়েছে অনলাইন অটো ও উবের চালকদের বিক্ষোভ। ভাড়ার অযৌক্তিক হ্রাসের প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, আগে প্রতি কিলোমিটারে ১৫ থেকে ১৬ টাকা ভাড়া পাওয়া গেলেও বর্তমানে তা কমিয়ে ৯ থেকে ১০ টাকায় নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ চালকদের। এর ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।আজ ডন বস্কো স্কুলের সামনে জড়ো হয়ে চালকরা জানান, এই ভাড়ায় গাড়ি চালানো তাদের পক্ষে সম্ভব নয়।

তারা দাবি করেন, ন্যায্য ভাড়া পুনরায় নির্ধারণ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে এবং পরিষেবা বন্ধই থাকবে।চালকদের এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তবে নিজেদের অধিকার আদায়ে অনড় চালকরা।এখন দেখার, প্রশাসন বা সংশ্লিষ্ট সংস্থা এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *