আগরতলা।। রাজধানীর অভয়নগর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় এক বাড়ি থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জিবি হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলো সুমন দেববর্মা, বয়স ৪০ ও প্রিয়া দেববর্মা , বয়স ৪২। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দুইটি উদ্ধার করে। সুমন ও প্রিয়া বিয়ে না করলেও একত্রে বসবাস করতো বলে পুলিশ জানিয়েছে। এরা বিগত তিন বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকতো। নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতো বলেও জানা যায়।

পুলিশ এই যুবক যুবতীর রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তে শুরু করেছে। ২/৩ দিন আগেই মৃত্যু হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *