আগরতলা।। আমাদের ভারতবর্ষে অনেক সন্ত মহারাজ আছেন যাদের জীবদ্দশায় ভারতের অখন্ডতা একতা সামাজিক সম্প্রীতি রক্ষার্থে জীবনের উদাহরণ রেখে গেছেন। কিন্তু দীর্ঘ বছর ভারতবর্ষে গোঁড়ামির মানসিকতা, স্বাধীনতার পরও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অথবা পাঠ্যপুস্তকে তাদের স্থান দেওয়া হয়নি।

সন্ত শিরোমনি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে “সম্প্রীতি সংকল্প অভিযান “শীর্ষক সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস। ভগবান চন্দ্র দাস বলেন একতা অখন্ডতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার্থে সেই সকল ঋষি সাধক সমাজ সংস্কারক ও মহাপুরুষদের আদর্শকে সম্মান করে তাদের দর্শনকে সকলের কাছে নিয়ে আসার লক্ষ্যে সম্প্রীতি সংকল্প অভিযান পালনের ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি।

২৯ জুলাই ২০২৬ থেকে শুরু ২০ ফেব্রুয়ারি ২০২৭ অবধি আয়োজন। সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তীতে এ আয়োজন সম্প্রীতি সংকল্প অভিযান।ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে মুনিঋষিরা জন্মেছেন। কিন্তু তাদের সম্পর্কে সেইভাবে জানা সম্ভব হয়নি। একজন ঋষি বারণসীতে জন্ম গ্রহণ করেন।

ছোটবেলা থেকেই আত্মাতিকতা, ধার্মিকতা, চরমাকার সমাজে জন্ম গ্রহণ করায় তার প্রতি অস্পৃশ্যতা অনেকেই দেখিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর উক্তি উল্লেখ করে তিনি রবিদাসের জীবনের নানা দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে নতমস্তকে প্রণাম জানান ভগবান চন্দ্র দাস। কারণ ঋষিতোল্য ব্যক্তি রবিদাসের সম্পর্কে প্রচার ও প্রসারে উদ্যোগ নিয়েছেন তিনি ।

আগামীকাল ২৯ জুলাই থেকে আয়োজন শুরু হবে। রবিদাস মন্দিরের দীপ প্রজ্বলন করা হবে। সমস্ত মন্দিরে দীপ প্রজ্বলন কর্মসূচি আগামীকাল, গোটা রাজ্যে এ কর্মসূচি সংগঠিত করা হবে। সবাইকে অংশ নিতে আহবান করেন ভগবান চন্দ্র দাস।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস, সহসভাপতি অজান্তা ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *