আগরতলা।। নিট, রি-নিট-সহ গত ১২ বছরে বিভিন্ন নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভে সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, এনএসইউআই ও যুব কংগ্রেস। যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-যুবদের নিয়ে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৌঁছে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রের মোদি সরকারের আমলে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্দোলনরত ছাত্র-যুবদের উপর পুলিশের লাঠিচার্জেরও তীব্র নিন্দা জানানো হয়। ১২ বছরে মোদির নেতৃত্বে নিট এবং রি নিট সহ ১৫২ টি প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির প্রতিবাদে আন্দোলনরত ছাত্র যুব সমাজের উপর পুলিশের বর্বররচিত লাঠিচার্জের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা।
অবিলম্বে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং ছাত্র আন্দোলনের উপর পুলিশি দমন-পীড়ন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
ছাত্র সমাজকে তাদের অধিকার এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন
