আগরতলা।। হর ঘর তিরঙ্গা কর্মসূচি কে সামনে রেখে রাজ্যজুড়ে বিভিন্ন অভিযান সংঘটিত হচ্ছে।।
বুধবার প্রদেশ বিজেপি এস সি মোর্চার উদ্যোগে রানিপুকুর এলাকায় এক কর্মসূচির আয়োজন করা হয়।। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, এসি মোর্চার প্রদেশ সভাপতি বাপি দাস এবং সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ও গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।।
এদিকে সাক্ষাতে অভিষেক দেবরায় জানান স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ধরনের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।।বিগত ২০২২ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দেশব্যাপী এই কর্মসূচি চলে আসছে।।
আগে শুধুমাত্র স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ ই আগস্ট বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হতো ।। এখন ৯ আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।।
