আগরতলা।। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হলো যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একাধিক অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতারা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর পাথ প্রতিম পাল।বক্তব্য রাখতে গিয়ে রাকেশ দাস বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট অবস্থান জানানো উচিত ছিল বলেও দাবি করেন তিনি।যুব কংগ্রেসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এদিন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ১৫ জুন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেই কর্মসূচি থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তোলা হবে।

দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস নয়, নিট কেলেঙ্কারির জবাবদিহি চাই”— এই বার্তাই দিল যুব কংগ্রেস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *