আগরতলা।। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো “পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান”-এর অংশ হিসেবে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে শনিবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযান ।

এদিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য, বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও ৯ বনমালীপুর মন্ডলের সভাপতি অরিন্দম চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা।মন্ডলের প্রশিক্ষণ বর্গের কর্মীদের নিয়ে আয়োজিত এই শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।প্রশিক্ষণ শিবিরে বক্তারা বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের “অন্ত্যোদয়” দর্শনকে সামনে রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই দলের মূল লক্ষ্য।

কর্মীদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।দলের প্রতিটি কর্মীকেই আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধি পাবে এবং আগামী দিনে মানুষের পাশে থেকে আরও সক্রিয়ভাবে কাজ করতে সুবিধা হবে।, এই ধরনের প্রশিক্ষণ শিবির কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সংগঠনকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক কর্মপদ্ধতি এবং জনমুখী কার্যক্রম নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।এদিকে এই প্রশিক্ষণ শিবির চলাকালীন ভারতীয় জনতা পার্টির নয় বনমালীপুর মন্ডল কার্যকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন বর্তমান সংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব নয় বনমালীপুর মন্ডলের সমস্ত কার্যকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো অধিক পরিমাণে আত্মবিশ্বাসের সহিত সংগঠনকে মজবুত করতে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি পরের দিকে অঙ্গলি না তুলে নিজে আমরা কি করছি সেই বিষয়ে ওয়াকি বহাল হওয়ার জন্য আবেদন করেন। তিনি বলেন আমরা নিজেরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব টুকু পালন করতে পারি তবে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *