আগরতলা।। গত ২২ তারিখে শহরতলী কাঁঠালতলীতে খুন হওয়া সমীর দাসের বাড়িতে গেলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

এদিন তিনি সমীর দাসের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমীর দাসের প্রতীকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং খুনিদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলেন পরিবারকে।রামপ্রসাদ পাল বলেন সূর্য মনি নগর বিধানসভায় এ ধরনের জঘন্যতম অপরাধ তিনি কল্পনাও করতেন না। নিজেরা একসঙ্গে চলাফেরা করে ছোট থেকে বড় হয়েছে। সামান্য ব্যাপার নিয়ে বাকবিতণ্ডা হতেই পারে। তার জন্য খুন করে ফেলা এটা কতটুকু বিকৃত মস্তিষ্ক হলেই ঘটাতে পারে তা কল্পনা করা যায় না।

তিনি বলেন এলাকার বিধায়ক হিসেবে উনার বর্তমানে দায়িত্ব হচ্ছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করা। তিনি দাবি করে বলেন সরকার তথা আইনের কাছেও দারস্ত হয়ে তিনি আবেদন রাখবেন যাতে করে তাদেরকে জেলে রেখেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি আরো বলেন এই ধরনের হত্যাকারীদের সমাজে কোন স্থান নেই। তাদেরকে এই সমাজ থেকে বহিষ্কৃত করা হবে। পরবর্তীতে বলেন এলাকার মানুষের এখন দায়িত্ব হচ্ছে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। অবশ্যই এই ঘটনায় জনরুশের সৃষ্টি হয়েছে কিন্তু এই বিক্ষোভ যেন দ্বিতীয় কোন ভুলে পর্যবেষিত না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে।

বাইরের কিছু লোক এই ঘটনায় ইন্ধন যুগিয়ে এলাকাতে অশান্ত করার চেষ্টা করতে পারে। তাদেরকেও শক্ত হাতে দমন করতে হবে। এলাকার বিধায়ক হিসেবে তিনি সর্বদা এলাকাবাসীর সঙ্গে এবং পাশে থেকে এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবেন বলে ও তিনি জানান।

ভারতীয় জনতা পার্টির মধ্যে এই ধরনের উশৃংখল মানুষের কোন স্থান নেই। তিনি নিজেও এই ধরনের লোকদের ঘৃণা করেন বলে দাবি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *