আগরতলা।। প্রয়াত প্রাক্তন ডি জি পি অনুরাগ ধ্যানকর এর মৃত্যু কি ভাবে হয়েছে তা আজও রহস্যে ঘেরা। কংগ্রেস দল প্রথম থেকে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ত্রিপুরা উচ্চ আদালতের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়ে আসছে।

অর্থাৎ তারা চাইছে বিচার বিভাগীয় তদন্ত। কিন্তু সরকার কংগ্রেসের যায় দাবির প্রতি কর্ণপাত করছে না। তদন্তের দাবি দেওয়া হয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপারকে। এই অভিযোগ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশ্ন তুলেন এস পি কি পারবেন মুখ্যমন্ত্রীর কে নিয়ে কিছু বলতে। সুদীপ আরো অভিযোগ করেন ডি জি পি এর উপর একজন সুপার ডি জি পি আছেন। চিফ সেক্রেটারির উপর একজন সুপার চিফ সেক্রেটারির আছেন। পূর্ববর্তী সরকারের সময় তিনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন। বর্তমান সময়েও এমনটা দেখা যাচ্ছে।

সুদীপ প্রশ্ন তুলেন বিচার বিভাগীয় তদন্ত দিতে সরকারের এত ভয় কেন? অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দেওয়ার দাবি জানান তিনি। রবিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি তুলে ধরা হয়। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *