আগরতলা।। ১৮ সূর্যমণিনগর মণ্ডলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হল বৃহস্পতিবার। মণ্ডলের নতুন কার্যালয় “রাম ভবন”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।

নতুন ভবনের উদ্বোধনের পর সেখানেই মণ্ডলের সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধানগণ, সকল শক্তি কেন্দ্রের কার্যকর্তা, মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্য সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সকল স্তরের কার্যকর্তাদের মধ্যে সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বিধায়ক রামপ্রসাদ পাল জানান, মণ্ডলের প্রতিটি শক্তি কেন্দ্রকে আরও সক্রিয় করা, মহিলা মোর্চা ও যুব মোর্চাকে আরও শক্তিশালী করা এবং সকল স্তরের কার্যকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই নতুন মণ্ডল ভবন “রাম ভবন” আগামী দিনে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে এবং আরও শক্তি ও উদ্দীপনার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে।

ঐক্যবদ্ধ সংগঠন, শক্তিশালী সংগঠন” – এই প্রত্যয় নিয়েই ১৮ সূর্যমণিনগর মণ্ডলের সাংগঠনিক পথচলা আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *