আগরতলা।। ১০ আগস্ট শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, মজদুর সহ আমজনতার স্বার্থে উত্থাপিত ১১ দফা দাবিতে এবং সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সারা দেশের সঙ্গে রাজ্যেও আয়োজিত হলো জেল ভরো আন্দোলন কর্মসূচি।রাজ্যের চারটি বামপন্থী গণসংগঠন—সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়।

রাজধানীর কর্মসূচিতে ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন দাবি ও সরকারের নীতির প্রতিবাদে স্লোগান দিতে দিতে আন্দোলনকারীরা এগিয়ে যান আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকার দিকে।পোস্ট অফিস চৌমুহনী এলাকায় পৌঁছানোর পর পুলিশি ব্যারিকেড ঘিরে উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।আন্দোলনকারীদের বক্তব্য, শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত ১১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। পাশাপাশি জনস্বার্থবিরোধী বিভিন্ন নীতি প্রত্যাহারের দাবিও জানানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়।আজকের এই কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রোজের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেন আজকের কর্মসূচি সফল হয়েছে।

তিনি বলেন রাজ্যের কুড়িটা জায়গার সাথে সাথে গোটা দেশের ১ হাজারের উপরে জায়গায় লক্ষাধিক মানুষ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি নিয়ে আজকের এই জেল ভরো আন্দোলনে সামিল হয়েছেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন আগরতলায় যে লোক সমাগম হয়েছে বিভিন্ন প্রতিকূল থেকে অতিক্রম করে এটা প্রত্যাশা থেকে অনেকটাই বেশি ছিল।

মানিক সরকার বলেন আজকের এই জেল ভরো আন্দোলন থেকে কেন্দ্র এবং রাজ্য সরকার একটি ধাক্কা খেয়েছে। আগামী দিন ও এই ধরনের আন্দোলনের মাধ্যমে সরকারকে জনস্বার্থে বিভিন্ন দাবি গুলি বাস্তবায়নে বাধ্য করা হবে।।

আন্দোলনকারীদের দাবি তাঁদের ১১ দফা দাবি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *