আগরতলা।। দলের মধ্যে থাকা দুর্নীতিগ্রস্ত ও অসামাজিক কাজে লিপ্তদের তাড়ানোর উদ্যোগ নিলো বিজেপির ১৮ সূর্যমণি নগর মণ্ডল।
রবিবার থেকে এর আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন এক জরুরি সাংগঠনিক বৈঠক হয়েছে। তাতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল , মণ্ডল সভাপতি সহ বিশিষ্ট কার্যকর্তারা। সংগঠনের শৃঙ্খলা, স্বচ্ছতা এবং আদর্শ রক্ষার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা বলে জানানো হয়।
সূর্যমণি নগর বিধানসভা এলাকায় সংগঠনের মধ্যে দুর্নীতি, অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এদিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । এই বার্তা সূর্যমণি নগর থেকে সমগ্র ত্রিপুরার উদ্দেশে দেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনকে আরও শক্তিশালী, পরিচ্ছন্ন ও আদর্শভিত্তিক করতে প্রতিটি মণ্ডলেই একইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সূর্যমনিনগর মণ্ডলের নেতৃত্ত ।
তাদের স্পষ্ট বক্তব্য দলের আদর্শ ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। শৃঙ্খলা, জবাবদিহি ও সংগঠনের মর্যাদা রক্ষায় কোনো রকম আপস করা হবে না বলে জানানো হয়। সূর্যমণি নগর মণ্ডল এর এই উদ্যোগের প্রশংসা করেন শাসক দলের সমর্থক ছাড়াও সাধারণ ভোটাররা।
