নিজস্ব প্রতিনিধি, আগরতলা:ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে ভগত সিং যুব আবাসে জনজাতি গৌরব দিবস কর্মশালা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি অভিষেক দেবরায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, মন্ত্রী বিকাশ দেববর্মা, রাম পদ জমাতিয়া সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্টির সভাপতি অভিষেক দেবরায় বলেন, ভগবান বিরসা মুন্ডা জনজাতি নেতা ছিলেন। যিনি স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।তিনি বলেন, একটা সময় আমরা স্বাধীনতার আন্দোলনের মাত্র বীরপুরুষ কয়েকজনের নামই জানতাম।
কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নাম খুঁজে বের করেছেন।একইভাবে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত না হলে হয়তো বা বিরসা মুন্ডার কথা আমরা কেউই জানতে পারতাম না বলেও মন্তব্য করেন তিনি।
