আগরতলা: ১৪ বাধারঘাট মণ্ডলের উদ্যোগে বৈষ্ণব টিলা কমিউনিটি হলে রবিবার আয়োজিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৮তম মন কি বাত শ্রবণ অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং বহু সংখ্যক কার্যকর্তা।মুখ্যমন্ত্রী সহ উপস্থিত নেতৃত্ব ধৈর্য সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন।

পরে কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, নরেন্দ্র মোদী শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করছেন না, তিনি মন কি বাত এর মধ্য দিয়ে দেশের অগ্রগতি ও বিকাশে কিভাবে আরও দ্রুততার সাথে কাজ করা যায় এবং সেবা, সংকল্প ও সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমগ্র দেশকে কিভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই বার্তাই তুলে ধরছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *