আগরতলা।। রাজ্য বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের ঘটনায় অধ্যক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানালো প্রদেশ বিজেপি। এই বিষয়ে দলের পক্ষ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করেনা ।

দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদীয় নিয়ম ও শৃঙ্খলা মেনে চলা জরুরি। বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত এবং বিধানসভার নিয়মকানুনকে সকলের সম্মান করা উচিত। সোমবার অধিবেশন চলাকালীন উত্তপ্ত পরিস্থিতির পর সুদীপ রায় বর্মনকে বিধানসভার কক্ষ থেকে বহিষ্কার করা হয়।

সেই প্রসঙ্গেই সাংসদ রাজীব ভট্টাচার্য স্পিকারের পদক্ষেপের পক্ষে সওয়াল করেন। বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিজেপি গণপ্তান্ত্রিক কাঠামোর মধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে দাবি করেন । সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্যেরও সমালোচনাও করেন তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্য যেন ব্যক্তিগত আক্রমণ বা রাজনৈতিক পরিবেশের অবনতি ঘটানোর কারণ না হয়।

এদিকে বিজেপি ও টিপরা মথার মধ্যে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে যে জল্পনা চলছে, তা-ও এদিন স্পষ্টভাবে খারিজ করে দেন রাজীব বাবু । তিনি জানান, তিপ্রা মখার সঙ্গে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *