আগরতলা : মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে সাথে নিয়েই চলবো। কিন্তু অনেকটা ব্ল্যাকমেইলিং শুরু করেছিল তাই একাই প্রথমবারের মতো ২৮টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় বিজেপি।

আগামী ১৭ এপ্রিল ফলাফল ঘোষণার পর আর খুঁজে পাওয়া যাবে না মথাকে। আমতলী- গোলাঘাটি কেন্দ্রে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।তিনি বলেন, আমরা সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে, “সবকা সাথ, সবকা বিকাশ” করতে চাই, এটাকে বলে প্রকৃত থানসা।

উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মণ, সিপাহীজলা জিলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং তিন কেন্দ্রের প্রার্থী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।এই জনসভায় ২৬০ জন ভোটার মুখ্যমন্ত্রীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *