আগরতলা।। আগামী নভেম্বর মাসেই আগরতলা পুর নিগম নির্বাচন। নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও নিগমকে নিজেদের দখলে রাখতে ময়দানে ক্ষমতাসীন দল বিজেপি।

এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে সাংগঠনিক বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। এদিন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সাংগঠনিক বৈঠকের সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা রাজ্য বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।

আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি কিভাবে শুরু করা হবে এবং প্রতিটি ওয়ার্ডের বর্তমান অবস্থা নিয়ে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *