ওয়েব ডেস্ক জনদর্পন।। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কলকাতা সফর ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রাজনাথ সিং-এর নেতৃত্বে দিল্লি থেকে একটি প্রতিনিধি দল কলকাতায় আসতে পারে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তাঁর রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।
পাশাপাশি কলকাতায় আসতে পারেন অমিত শাহ-ও। জানা গিয়েছে, কলকাতায় পৌঁছে বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করতে পারেন তিনি, যেখানে রাজ্যের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অন্যদিকে দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য মুখ হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক ,শমীক ভট্টাচার্য-এর নাম। তবে এখনও পর্যন্ত দলের তরফে মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ফলে চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
