কোলকাতা ।।পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক কর্মসূচির মধ্যেই জনসংযোগ বাড়াতে ‘মন কি বাত’ শোনার আয়োজন। দক্ষিণ কৃষ্ণনগরের ৮২ নম্বর বুথে সম্প্রচারিত মন কি বাত-এর ১৩৩তম পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী ও স্থানীয় নেতৃত্ব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে বিভিন্ন প্রেরণাদায়ক গল্প ও উন্নয়নের দৃষ্টান্ত তুলে ধরেন। বিশেষভাবে উত্তর-পূর্ব ভারতের বাঁশ শিল্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, এই খাত বর্তমানে জীবিকা সৃষ্টি, টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলে বাঁশভিত্তিক উদ্যোগ নতুন সম্ভাবনার দিক খুলে দিচ্ছে বলেও উল্লেখ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই মুখ্যমন্ত্রী এদিন কর্মী-সমর্থকদের সঙ্গে বসে অনুষ্ঠানটি শোনেন। এর মাধ্যমে কেন্দ্রের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংগঠনিক স্তরে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হয়।রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের কর্মসূচি জনসংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

অন্যদিকে উপস্থিত নেতারা জানান, ‘মন কি বাত’-এর প্রতিটি পর্ব সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাফল্য ও উদ্যোগকে সামনে আনে, যা সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *