আগরতলা।। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম আরো ভালো ভাবে জাগ্রত করা, দেশ কিভাবে বিভাজন হয়েছে সেই ইতিহাস জানা, আর যেন দেশ ভাগ নাহয় সেই সমস্ত বিষয়ে নতুন প্রজন্মকে জানাতেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। কথাগুলি বলেছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়।

আগরতলার মহিলা মহা বিদ্যালয়ের উদ্যোগে বিভাজন বিভীষিকা কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে একটি রেলি শহর পরিক্রমা করে। তাতে কলেজের ছাত্রীরা অংশ নেয়। সেখানে বিশিষ্টদের মধ্যে ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন সহ অন্যান্যরা।

বিধায়ক অভিষেক দেব রায় বলেন, আগে শুধু ১৫ আগস্টের দিনেই স্বাধীনতা দিবস পালন করা হতো। ২০২২ সাল থেকে তা তিন দিন পালন করা হয়েছে। আর এখন সাত দিন ব্যাপী অর্থাৎ ৯ অগাস্ট থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে।

নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম আরো ভালো ভাবে জাগাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। এদিন মহিলা মহা বিদ্যালয়ের এই বর্ণাঢ্য সুসজ্জিত রেলি প্রতক্ষদর্শীদের বেশ প্রশংসা কুড়োয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *