আগরতলা ।। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে কর্মসূচির রূপরেখা ঘোষণা সিপিএমের দু’দিনব্যাপী সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক শেষে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
আগরতলায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এবং রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী জানান, গত দু’দিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে এডিসি নির্বাচন, সাধারণ নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়েছে।তিনি বলেন, অতীতের নির্বাচনগুলির অভিজ্ঞতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে আগামী দিনের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে গণআন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
