আগরতলা।। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার গৌরনগর আরডি ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি ও কংগ্রেস দলের প্রার্থীরা।মনোনয়নকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই গৌরনগর ব্লক চত্বরে ছিল উৎসবের আমেজ।

বিভিন্ন এলাকা থেকে আগত উভয় দলের কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিজেপি ও কংগ্রেস কর্মীরা নিজ নিজ দলের প্রার্থীদের নিয়ে মিছিল করে ব্লক কার্যালয়ে পৌঁছান এবং মনোনয়নপত্র দাখিল করেন।এদিকে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে এদিন কৈলাশহরে আসেন প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবারের ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীরা রাজ্যজুড়ে জয়লাভ করবে। ভিলেজ কমিটির নির্বাচনী প্রক্রিয়া তদারকি এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতেই তিনি কৈলাশহর সফরে এসেছেন বলে জানান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, এবারের ভিলেজ কমিটি নির্বাচনে NDA অর্থাৎ বিজেপি ও তার শরিক দলগুলি জোটবদ্ধ হয়েই লড়াই করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *