আগরতলা।। সোমবার ভিলেজ কমিটি নির্বাচনের দিন ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ হয়েছিল তিপ্রা মথা দলের প্রার্থী খচীন্দ্র রিয়াং। ঘটনার দিন রাতেই গুলিবিদ্ধ খচীন্দ্র রিয়াংকে জিবি হাসপাতালে আনা হয় এবং রাতেই তার শরীর থেকে বুলেট অপারেশনের মাধ্যমে বের করা হয়।

মঙ্গলবার এডিসির সিইএম রুনিয়েল দেববর্মার নেতৃত্বে বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং এমডিসি সুরজ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তিপ্রা মথা দলের প্রার্থী খচীন্দ্র রিয়াংকে দেখে আসেন এবং তার চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান গুলিবিদ্ধ তিপ্রা মথা দলের প্রার্থী খচীন্দ্র রিয়াং এর অবস্থা কিছুটা স্থিতিশীল।

তবে তিনি ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান এই ঘটনার সাথে যারা জড়িত তারা নির্বাচনের দিন ভোট দখল করতে চেয়েছিল এবং তিপ্রা মথা দলের প্রার্থী খচীন্দ্র রিয়াং বাধা দিতেই দুষ্কৃতীরা তার উপর গুলি চালায়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *