আগরতলা।। প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপুর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন এ আই সিসি অবজার্ভার বিজয় লক্ষী সাডু জী সহ অন্যান্য নেতৃত্বরা।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সারা দেশে কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচি ‘সংগঠন সৃজন অভিযান’ গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য জেলা স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃত্ব বিভিন্ন জেলায় গিয়ে জেলা সভাপতিদের উৎসাহ ও সাহস জোগাচ্ছেন। পাশাপাশি তাঁদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে কংগ্রেসের শিকড়স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বরা গ্রাস লেভেলে কর্মীদের সঙ্গে মিলিত হয়ে সংগঠনের ভিত মজবুত করার চেষ্টা চালাচ্ছেন। এর ফলে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল কংগ্রেসের ‘সংগঠন সৃজন অভিযান’। এই অভিযানের লক্ষ্য কীভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় এবং কীভাবে গ্রাসরুট স্তরে সংগঠনকে আরও বিস্তৃত ও শক্তিশালী করা যায়, তা নিয়েই আলোচনা হয়।

বিজয় লক্ষী সাডু জানান, ২০২৮ সালের লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করে আগামী দিনে কংগ্রেসকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *