আগরতলা।। নারীর অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে আগরতলায় অনুষ্ঠিত হলো বাঙালী মহিলা সমাজের এক দিবসীয় রাজ্য সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক মহিলা প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে নারী নির্যাতন, ধর্ষণ ও বঞ্চনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কর্মসংস্থান, আইনসভায় ৫০ শতাংশ আসন সংরক্ষণসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।সম্মেলন শেষে দাবিগুলির দ্রুত বাস্তবায়নের দাবিতে আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের সদস্যরা।
নারী-পুরুষের সমঅধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন সংগঠনের সচিব কানন দাস।সমাজে নারী নির্যাতন খুন ধর্ষণ ও নারী পাচার বন্ধ করতে প্রতিটি নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, চাকুরী সহ লোকসভা বিধানসভার মতোই আইনসভা গুলোতে নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের দাবিও নতুন জাতীয় শিক্ষানীতি বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান কানন দাস।
