আগরতলা ।। আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনে ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে এসইউসিআই (কমিউনিস্ট)।দলীয় সূত্রে জানানো হয়েছে, ২৪, ৩৯, ৪৫, ৪৭ ও ৪৮ নং ওয়ার্ডে দল প্রার্থী দিচ্ছে। আজ শুক্রবার ৩৯ নং ওয়ার্ডের দলীয় প্রার্থী কমরেড মিঠু রানী ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবারের নির্বাচনে এসইউসিআই (সি) নাগরিক পরিষেবাকেই প্রধান ইস্যু করেছে। পানীয় জলের সংকট নিরসন, মশা নিধন, আবর্জনা মুক্ত শহর, বর্ধিত এলাকায় পাকা ড্রেন ও রাস্তা নির্মাণ, কাঁচা রাস্তা পাকা করা, স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার ও ওষুধের ব্যবস্থা, হকার পুনর্বাসন, স্ট্রিট লাইট ও ডাস্টবিনের ব্যবস্থা এবং পৌর কর বৃদ্ধি না করার মতো ১১ দফা দাবি নিয়ে তারা প্রচারে নামছে।

দলের তরফে জানানো হয়, নির্বাচিত হলে তাদের কাউন্সিলররা কর্পোরেশনের ভেতরে ও বাইরে জনগণকে নিয়ে নাগরিক পরিষেবার দাবিতে সোচ্চার আন্দোলন গড়ে তুলবে। এই লক্ষ্যে ৫ ওয়ার্ডের ভোটারদের কাছে তাদের প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *