আগরতলা।। আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ঝাঁপাল বিজেপি। দলীয় মনোনীত প্রার্থী সম্পা সরকার চৌধুরীর সমর্থনে প্রচারে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অধ্যাপক ডা. মানিক সাহা।

এদিন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার উন্নয়ন এবং পুর নিগমের নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি বর্তমান কর্পোরেটরের কাজেও এলাকার মানুষ সন্তুষ্ট বলে তিনি উল্লেখ করেন। বিজেপির মূল লক্ষ্য মানুষের সেবা করা এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই দল নির্বাচনী ময়দানে নেমেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৪০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচারে বাড়তি গতি লক্ষ্য করা যায়। এখন দেখার, নির্বাচনের লড়াইয়ে মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচি দলীয় প্রার্থী সম্পা সরকার চৌধুরীর পক্ষে কতটা প্রভাব ফেলতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *