আগরতলা।। মুখ্যমন্ত্রী মানিক সাহা ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিনের বক্তব্যে পূর্ববর্তী সিপিএম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী।তুলে ধরেন গত পাঁচ বছরের কাজের খতিয়ান এবং আগামী দিনের উন্নয়নের প্রতিশ্রুতি।

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের কাছ থেকে মিলছে স্বতঃস্ফূর্ত সাড়া। তাঁর কথায়, পাঁচ বছর মানুষের পাশে থেকে কাজ করেছে বিজেপি। আগামী দিনেও মানুষের উন্নয়নেই কাজ করতে চায় দল। এবারের পৌর নির্বাচনে বিজেপির অনুকূলে অভাবনীয় ফলাফল হবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি মানুষের আস্থার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

বিরোধীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ হাসি বিজেপিই হাসবে বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচার কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুর নির্বাচনকে সামনে রেখে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির এই প্রচার কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *