আগরতলা।। রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজিয়ে আরো শক্তিশালী করে তোলার লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় জেলায় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত করা হচ্ছে। আজ সদর গ্রামীণ জেলা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রানির বাজার পুরো পরিষদের গীতবিতান হলে অনুষ্ঠিত হলো কার্যকর্তা সম্মেলন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন বিজেপি সভাপতি।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় জানান, আজ জেলার বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ হল। আগামীদিনে সংগঠনকে আরও শক্তিশালী করে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে এই কার্যকর্তা সম্মেলনে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সন্মেলনে সেই বিষয়গুলিও কার্যকর্তাদের সামনে তুলে ধরা হবে।
দলীয় এই সন্মেলনে বুথ স্তর পর্যন্ত সংগঠন মজবুত করা এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।অভিষেক দেব রায় জানান ভারতীয় জনতা পার্টি এমনই একটি দল যেখানে শৃঙ্খলা একটি বড় বিষয়। তাই সংগঠনকে মজবুত করতে কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কার্যকর তাদের চলতে হয়। তিনি বলেন পরবর্তী বিধানসভা নির্বাচন নিয়ে কিভাবে দলকে আরও শক্তিশালী করা যায় এবং প্রতিটি জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির উন্নয়নের যে বার্তা তা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কার্যকর তাদের দিকনির্দেশনা দেওয়া হবে এই সম্মেলন থেকে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনে রাজ্যে ভারতীয় জনতা পার্টি একটি মজবুত সংগঠন গড়ে তুলতে সক্ষম হবে। সম্মেলনকে ঘিরে কার্যকর তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়
