আগরতলা ।। গত দুই সপ্তাহ ধরে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সাধারণ ছাত্র এবং SFI কর্মীদের ওপর শাসকদলের সমর্থিত তথাকথিত ছাত্র সংগঠনের দুষ্কৃতীদের দ্বারা লাগাতার আক্রমণের অভিযোগ।

চড়িলাম, ভারতচন্দ্র নগর, M.B.B কলেজ, রামঠাকুর কলেজ, রামকৃষ্ণ কলেজ সহ বিভিন্ন জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে।SFI-এর অভিযোগ, নাম-ঠিকানা সহ মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের এই নীরবতা ও নিষ্ক্রিয়তায় ছাত্রদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ আইজি আইনশৃঙ্খলার -এর কাছে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।

এদিন এক প্রতিনিধি দল আইজি আইনশৃঙ্খলার সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রতিনিধি দলের অভিযোগ, রাজ্যের বিভিন্ন কলেজে এসএফআই কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।পাশাপাশি কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনের কার্যক্রম পরিচালনার পরিবেশ বজায় রাখারও দাবি জানানো হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *