আগরতলা।। কার্যকর্তাদের মধ্যে যেমন আগ্রহ , সতস্ফুর্ততা তাতে বিজেপির প্রার্থীদের জয় নিশ্চিত তা প্রমাণিত। মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে যা যা করার দল সবই করবে। আমবাসা পুর পরিষদ নির্বাচনের প্রচারে গিয়ে এই কথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।
আমবাসা পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের প্রচার তুঙ্গে। সোমবার পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমবাসা টাউন হলে সাংগঠনিক সভা করল বিজেপি। এ দিনের এই সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ বিপ্লব কুমার দেব। সাংগঠনিক সভার আগে ডলুবাড়ি বাজার থেকে একটি বাইক মিছিল করে বিপ্লব দেব কে আমবাসা টাউন হলে নিয়ে আসা হয়।
এক সাক্ষাৎকারে বিপ্লব দেব বলেন বিরোধীদের কোন অস্তিত্ব নেই, তাদের নেতাদের অস্তিত্ব নেই, তাই তাদেরকে জনগণ মেনে নেবে না, আমবাসায়ও সবকটি আসন বিজেপি দল জয় লাভ করবে। তিনি আরো বলেন, কার্যকর্তাদের মধ্যে যেমন আগ্রহ , সতস্ফুর্ততা তাতে বিজেপির প্রার্থীদের জয় নিশ্চিত তা প্রমাণিত। মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে যা যা করার দল সবই করবে। তিনি আমবাসাবাসীকে অগ্রিম সাধুবাদ জানান সেইসঙ্গে সবাইকে ভোট প্রদানের আহ্বান জানান।
এদিনের সাংগঠনিক সভায় বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, শম্ভু লাল চাকমা, বিজেপির প্রদেশ নেতৃত্ব অমিত রক্ষিত, আমবাসা বিজেপির মন্ডলের সভাপতি অজয় অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই সাংগঠনিক সভায় কর্মী সমার্থকদের উপস্থিতি ও উৎসাহ ছিলেন চোখে পড়ার মতো।
