আগরতলা।। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন Cockroach Janata Party বা CJP-র প্রতিনিধিরা। বৈঠকে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
বৈঠক শেষে CJP মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, তাদের উত্থাপিত তিনটি দাবির মধ্যে দু’টি মেনে নিতে কেন্দ্র ইতিবাচক অবস্থান নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের বিষয়।
তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। CJP-র দাবি, সরকার এ বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই দাবি তাদের কাছে ‘অ-আলোচনাযোগ্য’।
এদিকে, ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ আলোচনার পর এবং পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে CJP।
সরকারের তরফে এখনও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে শনিবারের সিদ্ধান্তের দিকেই এখন নজর আন্দোলনকারী এবং দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর।
images courtesy copy from Google images
