নিজস্ব প্রতিনিধি:দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যুব সমাজকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকে বুঝতে হবে, তাদের কথা মন দিয়ে শুনতে হবে এবং নিজেদের মত প্রকাশের পূর্ণ সুযোগ দিতে হবে।

মোহন ভাগবতের বক্তব্য, “ডিকটেশন নয়, ডিসকাশন”—অর্থাৎ নির্দেশ চাপিয়ে দেওয়ার পরিবর্তে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আদেশ দেওয়ার মানসিকতা পরিহার করে আন্তরিকতার সঙ্গে যুব সমাজের সঙ্গে সমঝোতা ও সংলাপ গড়ে তোলা প্রয়োজন।আরএসএস প্রধানের মতে, আজকের যুবকরাই আগামী দিনের নতুন ভারতের নির্মাতা। তাই তাদের মতামত, ভাবনা ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নেতৃত্বের ক্ষেত্রে ‘মালিক’ হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের ‘সেবক’ হিসেবে কাজ করতে হবে। মানুষের আস্থা ও সহযোগিতা অর্জনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক মহলে মোহন ভাগবতের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুব সমাজ, নেতৃত্বের ধরন এবং জনমুখী রাজনীতির প্রসঙ্গে তাঁর এই বার্তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *