আগরতলা।। আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে জোর বাড়ালেন শাসকদলের নেতৃত্ব। ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ভাস্বতী দেববর্মার সমর্থনে এবার সরাসরি প্রচারের ময়দানে নামলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ।বুধবার আগরতলার কৃষ্ণনগর এলাকায় প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ ও নির্বাচনী প্রচার চালান তিনি।

এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এমডিসির সিইএম রুনিয়াল দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন নেতৃত্বরা।

নির্বাচনের আগে ১৯ নম্বর ওয়ার্ডে এই প্রচার কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। এখন দেখার, নির্বাচনের লড়াইয়ে এই জনসংযোগ কতটা প্রভাব ফেলে ভোটের ফলাফলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *