আগরতলা।। যথাযোগ্য মর্যাদায় শহীদ বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেসের এস টি ডিপার্টমেন্ট।রবিবার কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করা হয়েছে। তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ উপস্থিত অন্যরা নেতৃত্ত। এদিনের অনুষ্ঠানেও রাজনীতিকে ছাড় দেননি প্রদেশ কংগ্রেস সভাপতি।
তিনি বিরসা মুন্ডার সংগ্রামী জীবনের প্রসঙ্গ তুলে শেষ পর্যন্ত বিজেপির সমালোচনায় সরব হন। বলেন, দেশে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। বিজেপির শাসনে আদিবাস , দলিত অংশের মানুষ অবহেলিত, বঞ্চিত।
তাদের বিতাড়িত করে, স্বাধিকার খর্ব করে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবধ্য জনমত গড়ে তোলার আহ্বান জানান। উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর আদিবাসী দরিদ্র কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন বিরসা মুন্ডা।
