আগরতলা।। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বুধবার নির্বাচন কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট) ত্রিপুরা রাজ্য কমিটি।

এদিন সংগঠনের এক প্রতিনিধি দল ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনে ডেপুটেশন প্রদান করে।ডেপুটেশন প্রদানের পর সংগঠনের নেতৃত্ব জানান, দেশের ভোটাধিকারের পরিবেশ সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার লক্ষ্যে এসইউসিআই সংগঠন ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি জারি রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *