আগরতলা।। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগরতলার মহারাজগঞ্জ বাজারে রক্তদান ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক সহ মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।

মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। কর্মসূচিতে বহু ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি বাজারের দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সেবার আদর্শকে সামনে রেখে তারা প্রতি বছরই এই ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *