আগরতলা।‌ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা আগের মতোই প্রাসঙ্গিক। মানুষ এক ঝলক তার কথা শোনার জন্যে এবং তাকে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পারেন। আগরতলা পুর নিগমের ২৫ নং ওয়ার্ডের অঙ্গনারী সেন্টারে রবিবার একই দৃশ্য দেখা যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কে কেন্দ্র করে রাজ্যের এমপি ফান্ড থেকে প্রতিটি অঙ্গনারী সেন্টারে গিয়ে অঙ্গন মিলন সেবার আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এদিন পুর নিগমের 25 নম্বর ওয়ার্ডের অঙ্গনারী সেন্টারে অঙ্গন মিলন সেবা অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বক্তব্য রাখতে গিয়ে একটি শিশুর প্রাথমিক ভিত গড়ে তুলতে অঙ্গনারীর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি নিয়ে কথা বলেন। এদিনের এই অনুষ্ঠানে শিশু ও মায়েদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সাংসদ বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে উপস্থিত সবার মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *