আগরতলা।। শনিবার বিএসএনএল-এর কামান চৌমুহনীস্থিত কার্যালয়ে টেলিকম উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত করেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ কমিটির অন্যান্য সদস্য এবং বিএসএনএল এর আধিকারিকরা।

বৈঠকে বিএসএনএলের পরিষেবার বিকাশ ও গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান প্রভৃতি বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠক প্রসঙ্গে বিএসএনএলের টেলিকম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা লোকসভার সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, ত্রিপুরা পাহাড়ি এলাকা, তাই নেটওয়ার্ক সমস্যা রয়েছে। বিএসএনএলের এই সার্ভিস প্রোভাইডার শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্ডার এলাকায় ইতিমধ্যে কিছু টাওয়ার বসানো হয়েছে। এর জন্য নতুন নিয়ম কানুন চালু করতে হয়েছে । বর্ডার এলাকায় ভারতের সিম কাজ করছিল না। বাংলাদেশের টাওয়ারের ফ্রিকোয়েন্সি সীমান্ত এলাকার পনেরো কিলোমিটার পর্যন্ত চলে আসছিল। এরফলে অপরাধীরা বাংলাদেশের সিম ব্যবহার করছিল। মান্ধাতা আমলের নিয়ম কানুন থাকার ফলেই সীমান্ত এলাকায় ভারতীয় টাওয়ার চালু করা হচ্ছিল না।

সাংসদ বলেন ,এই ধরনের নিয়ম কানুনের কোন ভিত্তি ছিলনা। বর্তমানে এই সব সমস্যার সমাধান করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *